দুই দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান❗

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া এই সিদ্ধান্ত মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন।

এখন থেকে শুক্রবারের পাশাপাশি শনিবারও বন্ধ থাকবে স্কুল-কলেজ ও মাদরাসা।

শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত করার পর ফিরিয়ে আনা হয়েছে শনিবারের সাপ্তাহিক ছুটি।

ছবি সংগ্রহ : হিলসিটি একাডেমি, শিবগঞ্জ,সিলেট এর ফেসবুক পেইজ থেকে..!

এরি আগে, তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ঘাটতি দেখা দেয়। সেই ক্ষতি পুষিয়ে নিতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে সরকার।

এতেই সমালোচনা হলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আশ্বাস দেন, কলেজ সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মাধ্যমিকপর্যায়ের অন্যান্য প্রতিষ্ঠানে শনিবারের বন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদুল আজহার পর প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবারের ছুটি বহাল করেছে সরকার।

Comments

Popular posts from this blog

বিপিএলে দল কিনলো শাকিব খান এর - রিমার্ক হারল্যান

আ.লীগ - কাল থেকে মাঠে থাকবে - কর্মসূচি ঘোষণা

বক্সিংয়ে বাংলাদেশের উৎসব আহমেদ এর চমক