Posts

Showing posts from June, 2024

সেই ভাইরাল জল্লাদ শাহজাহান মারা গেছেন

Image
মারা গেছেন টানা ৩২ বছর কারাগারে থাকা আর  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ আসামিসহ ৬০ জনের ফাঁসি কার্যকর করা আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান ভূঁইয়া  আলোচিত সেই জল্লাদ শাহজাহান ভূঁইয়া। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ভোরে রাজধানীর শহীদ  সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জল্লাদ শাহজাহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ফিরোজা বেগম। সাভারের হেমায়েতপুরের কাশেম আলীর একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। গতকাল ভোরে তার বুকে ব্যথা ওঠে। সে সময় তাকে হেমায়েতপুর থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসেন তার বাড়ির মালিক। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনুমতি ছাড়া বাচ্চাদের ছবি তোলায় সাংবাদিকের মোবাইল কেড়ে নেন সাকিব আল হাসান

Image
সাংবাদিকের মোবাইল নিয়ে নেওয়া ও প্রত্যক্ষদর্শীর বর্ণনা... টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপের বাঁকি ২ ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজের পৌঁছেছে বাংলাদেশ দল, কিন্তু যুক্তরাষ্ট্র থেকে রওনা দেওয়ার আগে ঘটেছে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। জানা গেছে ফ্যামিলির ভিডিও নিচ্ছেন এমন সন্দেহে এক সাংবাদিকের মোবাইল ফোন নিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। এই ঘটনা জানাজানি হওয়ার পর রঙচঙ মাখিয়ে যে যার মতো করে পোস্ট দিয়েছেন, সমালোচনা করেছেন, কেউ চোদ্দগুষ্টি উদ্ধারও করেছেন। কিন্তু সেখানে কেন ওই পরিস্থিতি তৈরি হলো সেটা নিয়ে কেউই জানায়নি, কেউ জানার চেষ্টাও করেনি। সেটা না জেনেই যে যার মতো করে বিষয়টা তুলে ধরেছেন। অবশেষে কোন একজন ঘটনার গোড়াসহ তুলে ধরেছেন, তিনিও একজন সাংবাদিক। পুরো ঘটনাটা উনার সামনেই ঘটেছে, উনার দেওয়া বর্ণনা অনুযায়ী ঘটনার শুরুটা ঠিক এরকম - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য বের হচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।  সাকিব আল হাসানের ফ্যামিলি যুক্তরাষ্ট্রে থাকেন, সে কারণেই হয়তো সাকিবকে বিদায় দেওয়ার জন্য স্ত্রী-সন্তানেরাও উপস্থিত ছিলেন। মাঠের পারফর্মেন্সটা ভালো হচ্ছে না সাকিবের,...