Posts

Showing posts from August, 2024

বিপিএলে দল কিনলো শাকিব খান এর - রিমার্ক হারল্যান

Image
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) প্রতি আসরেই ঢাকা গ্ল্যাডিয়েটর ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানা পরিবর্তন হয়। গত কয়েক আসরের ধারাবাহিকতায় এবারও তাই হলো। ঢাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক শাকিব খান। এবার তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে। একটি জানা যায়, ইতোমধ্যেই সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন্য হয়েছে। শাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। শাকিব খান এর ঢাকা এর বিপিএল দলের নাম কি হতে পারে কমেন্ট করুন..!

আ.লীগ - কাল থেকে মাঠে থাকবে - কর্মসূচি ঘোষণা

Image
চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই রোববার (৪ আগস্ট) রাজধানীর সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ ছাড়া সোমবার (৫ আগস্ট) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি। আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোনও রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না। আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি। গতকাল এবং আজকেও আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল। ওবায়দুল কাদের বলেন, আমরা এখন নতুনভাবে ৫ আগস্ট বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের জন্মবার্ষিকী... যদিও মৃত্যুর বেদনা, জন্মদিবসকে ছেপে চলে যায় শোকের কাছে। আমরা আগামীকাল সোমবার নতুন করে প্রোগ্রাম দিয়েছি। নতুন কর্মসূচির কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রবিবার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে জমায়েত হবে। আর ৫ তারিখে আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক ম...

মোবাইল ইন্টারনেটে ব্যাবহার করা যাচ্ছে না ; ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রাম..!

Image
মোবাইল ইন্টারনেট নেটওয়ার্কে আবার বন্ধ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। একইসঙ্গে বন্ধ রয়েছে মেসেজিং অ্যাপ মেসেঞ্জার, টেলিগ্রাম-ও। প্রতিবেদন লেখা পর্যন্ত শুধু মোবাইল নেটওয়ার্কে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম বন্ধ করা হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট নেট পরিষেবা ব্যবহার করে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম চালানো যাচ্ছে। একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, মোবাইল ডেটা ব্যবহার করে তারা বারবার চেষ্টা করেও ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রাম ব্যবহার করতে পারছেন না। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, আজ শুক্রবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে। এর আগে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। ৩১ জুলাই দুপুরের পর থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয়। সূত্রঃ যমুনা টেলিভিশন