প্রথম টি-টোয়েন্টি: টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ খেলছেন জাকের আলী এর আগে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাকের, তবে সেগুলো ছিল এশিয়ান গেমসে। এ সিরিজের দলে শুরুতে ছিলেন না তিনি। প্রথমবারের মতো ডাক পাওয়া স্পিনার আলিস আল ইসলাম চোটে পড়ে ছিটকে যাওয়াতে আনা হয় জাকেরকে। আজ খেলানো হচ্ছে তাঁকে। 🪙 শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ! ✅ বাংলাদেশ (প্লেয়িং ইলেভেন): সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কা (প্লেয়িং ইলেভেন): আবিষ্কা ফার্নান্দো, কুসাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রমা, কামিন্দু মেন্ডিস, চরিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, মহেশ থেকশানা, আকিলা দানঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাথিরানা #BANvsSL Live Match