Posts

বক্সিংয়ে বাংলাদেশের উৎসব আহমেদ এর চমক

Image
রিংয়ের  পাশে উৎসব আহমেদের মাকেও বসে থাকতে দেখা গেছে অনেক সময়। বক্সিং খেলাটা আর দশটা খেলার মতো নয়। একজন আরেকজনকে ঘুষির পর ঘুষিতে ঘায়েল করছে — দেখতে স্নায়ুর জোরও লাগে। মায়ের জন্য তো তা আরো কঠিন। তবু উৎসব থামবেন না। মায়ের হাজার বারণ উপেক্ষা করে বক্সিংয়েই মন সঁপেছেন এই তরুণ। মা আশা খাতুন পরে মেনে নিয়েছেন। উৎসবও সাফল্য দিয়ে মাকে আনন্দে ভাসিয়েছেন। গত বছর ঢাকায় ডব্লিউবিসি এশিয়ান সিলভার টাইটেল জিতেছেন মায়ের সামনেই। এ বছর ব্যাংককে থাই বক্সারের বিপক্ষে পেশাদার ক্যারিয়ারের তৃতীয় জয়ে মা অবশ্য পাশে থাকতে পারেননি, যেমন পারেননি গত ১৩ এপ্রিল ভুটানে চার জাতি অ্যামেচার বক্সিংয়ে উৎসবের সোনা জয়ের সময়। লড়াইয়ের রুক্ষ জমিনে ছেলের আত্মবিশ্বাসী পথচলাই হয়তো সাহস জুগিয়েছে আশা খাতুনকে। আসলেও তাই, পেশাদার ক্যারিয়ারে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে এ পর্যন্ত ১১টি লড়াইয়ের সবকটিতেই জিতেছেন উৎসব। সোনা জিতেছেন নিজের দ্বিতীয় আন্তর্জাতিক অ্যামেচার টুর্নামেন্টেই। বাংলাদেশের বক্সিংয়ের বৃত্তটা আসলে ভেঙে গেছে। সাধারণত অ্যামেচার খেলা শেষ করেই পেশাদার জগতে নাম লেখান বক্সাররা। এই অ্যামেচার মানে শৌখিন বক্সিংও না। অলিম্পিকে যে লড়া...

সাময়িক বন্ধের পর ১ ফেব্রুয়ারি ২০২৫ সাল থেকে আবারো চালু হবে ভ্রাম্যমান লাইব্রেরি

Image
  বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের পুনরায় চালু করার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছেন অনশনরত কর্মীরা। আগামী ১ ফেব্রুয়ারি থেকে পুনরায় এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বসাহিত্য কেন্দ্র ২৫ বছর ধরে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালনা করে দেশবাসীর বৌদ্ধিক ও সাংস্কৃতিক উৎকর্ষ সাধনের চেষ্টা করছে। ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির সংখ্যা ৭৬টি। এই গাড়িগুলো দেশের ৩২০০ এলাকায় বই দেওয়া-নেওয়া করে অর্থাৎ ৩২০০ ছোট লাইব্রেরির কাজ করে। এই লাইব্রেরির পাঠক সংখ্যা প্রায় ৫ লক্ষ (নিয়মিত ও অনিয়মিত)। গত ছয় বছর ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় কার্যক্রমটিতে আর্থিক সহযোগিতা দিয়ে চলছে। আগামী ৩১ ডিসেম্বর এই প্রকল্পের তৃতীয় পর্ব শেষ হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে পুনরায় এই কার্যক্রমে অর্থায়ন করার আভাস পাওয়া গেছে। কিন্তু প্রকল্পের নতুন পর্বের অনুমোদন পেতে...

দেশে ফিরছেন তারেক রহমান - ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে..!

Image
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার পরিকল্পনা করছেন, এমন খবর রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সম্প্রতি জানিয়েছেন যে, তারেক রহমানের দেশে ফেরার পথে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলাগুলি কোনো বাধা সৃষ্টি করবে না। তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে দুর্নীতি, মানি লন্ডারিং এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে ব্যারিস্টার কামাল দাবি করেছেন যে এসব মামলার অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সেগুলোর আইনগত ভিত্তি দুর্বল। তার আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন আইনি পথ ছাড়া তিনি দেশে ফিরবেনা। তার আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করছে তার মামলা নিষ্পত্তি করার ক্ষেত্রে এখন দেখার বিষয় কবে সবকিছু কবে ঠিক হয় এবং কবে তিনি সঠিক মনে করেন বাংলাদেশের ফেরত আসাকে । তবে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক ও আইনগত অঙ্গনে মতবিরোধ রয়েছে।অন্যদিকে, বিএনপি মনে করছে এটি তাদের জন্য একটি নতুন রাজনৈতিক সুযোগ এনে দেবে। অন্যদিকে তারেক রহমান ...

অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে ছাত্রলীগ নিষিদ্ধ করে দিল..!

Image
আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে ছাত্রলীগকে নিষিদ্ধের কথা জানানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগ নিষিদ্ধ করে দিল। 

অতি আনন্দে অতিরিক্ত মদ্যপানে মৃত্যু দুই মেয়ে ছাত্রীর

Image
দুর্গা পূজার আনন্দে অতিরিক্ত মদ্যপানে সরকারি রাজেন্দ্র কলেজ এর দুই মেয়ে  শিক্ষার্থী মৃত্যু বরন করেছে। নিহতারা হলেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন, সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৪)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে।

′‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’′ ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

Image
ডিগ্রি শিক্ষার্থীদের হয়রানি ও বৈষম্য নিরসনসহ অটো পাসের দাবিতে ‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’ অভিমুখে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ডিগ্রি বৈষম্যনিরসন ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক কামরুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে রোববার (২২ সেপ্টেম্বর) সারা দেশে যেসব স্থানে আমাদের ডিগ্রি বৈষম্যনিরসন আন্দোলন হয়েছে, সেসব পয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অভিমুখে নতুন কর্মসূচি পালিত হবে। রোববার ‘লং মার্চ টু জাতীয় বিশ্ববিদ্যালয়’ কর্মসূচি সফল করতে আমরা ডিগ্রি ৩য় বর্ষের সকল ফাইনাল শিক্ষার্থীরাসহ সকল ডিগ্রি শিক্ষার্থীদের উপর হওয়া অবহেলা, অবিচার ও জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে শিক্ষার্থী জড়ো হয়ে আমরা এক মিনিট নীরবতা পালন করবো এবং হয়রানি ও বৈষম্য নিরসনসহ অটো পাসের দাবিতে জড়ো হবে ডিগ্রি বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী কেন্দ্রীয়ভাবে সকাল ৯ ঘটিকায় গাজীপুরের বোর্ড বাজারস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  আরো পড়ুন :...

বিপিএলে দল কিনলো শাকিব খান এর - রিমার্ক হারল্যান

Image
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) প্রতি আসরেই ঢাকা গ্ল্যাডিয়েটর ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানা পরিবর্তন হয়। গত কয়েক আসরের ধারাবাহিকতায় এবারও তাই হলো। ঢাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিক চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক-হারল্যান। প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের পরিচালক শাকিব খান। এবার তিনি নাম লেখালেন ক্রিকেটাঙ্গনে। একটি জানা যায়, ইতোমধ্যেই সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন্য হয়েছে। শাকিবের কোম্পানির পক্ষে ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। শাকিব খান এর ঢাকা এর বিপিএল দলের নাম কি হতে পারে কমেন্ট করুন..!