ড্রেস কোড থাকলেও টি স্পোর্টস এই নারী প্রেজেন্টারের ইচ্ছে এবং পছন্দকে সাধুবাদ জানিয়ে কাজের সুযোগ দিয়েছে 💚
প্রতিটি টেলিভিশন হাউজে নিউজ প্রেজেন্টারদেরকে নির্দিষ্ট ড্রেস কোড নির্ধারণ করে দেয়। এর বাইরে গিয়ে প্রেজেন্টারদের নিজের ইচ্ছে, অনিচ্ছা কিংবা পছন্দের কোনো সুযোগ থাকে না। ফলে, মিডিয়ায় কাজ করতে হলে তাকে ঐ ড্রেস কোড অনুসরণ করেই করতে হয়।
বাট এক্ষেত্রে ব্যতিক্রম টি-স্পোর্টস। তাদের ড্রেস কোড থাকলেও এই নারী স্পোর্টস প্রেজেন্টারের ইচ্ছে এবং পছন্দকে সাধুবাদ জানিয়ে কাজের সুযোগ দিচ্ছে। শুরু থেকেই দেখি আসছি তিনি হিজাব পড়েই নিউজ প্রেজেন্টেশন, এমনকি মাঠ পর্যায়ের রিপোর্ট তৈরি করছেন।
মিডিয়াতে যখন পাশ্চাত্যে সাংস্কৃতির আগ্রাসন চলছে সেখানে এমন দৃষ্টান্ত এপ্রিশিয়েট করার মতো! 👏
ছবিতে থাকা ভদ্র মহিলা নাম: মৌসুমি মৌ, একজন স্পোর্টস প্রেজেন্টার
ব্রিলিয়ান্ট প্রেজেন্টারও। প্রেজেন্টেশনে তার শব্দচয়ন, অঙ্গভঙ্গি এবং উপস্থাপন শৈলী একদম চমৎকার। অতিরিক্ত শব্দটব্দ কখনো ব্যবহার করেন না। তার প্রেজেন্টেশনে আপনি একটা ন্যাচারাল ভাইব পাবেন, যা সাধারণত প্রেজেন্টারদের ক্ষেত্রে রেয়ার। মেধা এবং যোগ্যতা থাকলে যে মানুষ তার সকল কৃত্রিম বাঁধাকে অতিক্রম করতে পারে, মৌসুমি তার অনন্য উদাহরণ। যোগ্যতায় তিনি পোশাককে তার কাজের বাঁধা হতে দেননি।
ধন্যবাদ টি-স্পোর্টসকে। একইসাথে শুভ কামনা এবং শ্রদ্ধা মৌসুমি আপুর জন্য।


Comments
Post a Comment